Shataj Soft
বৈষম্যহীন শিক্ষা-সংস্কৃতি প্রতিষ্ঠার দাবি : ঝালকাঠিতে ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন

সূর্যালোক নিউজ : ‘দৃঢ়তার কন্ঠে ছিন্ন কর তমসার জাল, বৈষম্যহীন শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠায় হাল ধর নওজোয়ান’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পঞ্চম জেলা সম্মেলন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো জেলা শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জল ‘প্রধান অতিথি’ এবং বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম ‘প্রধান বক্তা’ ছিলেন। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক উত্তম দেবনাথ। অন্যদের মধ্যে ঝালকাঠি জেলা সিপিবি সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক স্বপন সেনগুপ্ত; অ্যাডভোকেট সৌরাংশু গুহ, কমরেড দিলীপ সেনগুপ্ত, কমরেড এসএম হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, বরিশাল জেলা ছাত্র ইউনিযনের সভাপতি রেজাউল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক বিকাশ সরকার; প্রশান্ত দাস হরি, বন্যা সাহা, আবির ফেরদৌস, আবদুল্লাহ আল মামুন, মহিউদ্দিন বায়েজিদ ও আশা রহমান বক্তৃতা করেন। জেলার ৪টি শাখা থেকে দুই শতাধিক প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া অনুষ্ঠানে শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। পরে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন।
সম্মেলনে বক্তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদ, অসামপ্রদায়িকতা ও সমাজ প্রগতির লক্ষ নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও আজ সব কিছুই সুদূর পরাহত। দারিদ্র, অশিক্ষা ও দুর্নীতির বিষবাষ্প এবং মৌলবাদ অক্টোপাসের মত ঘিরে ধরেছে। যুদ্ধাপরাধের বিচার নিয়ে চলছে প্রহসন। অশুভ কারণে ‘কবির চৌধুরী শিক্ষানীতি’ আজও বাস্তবায়ন হয়নি। সারাদেশের ক্যাম্পাসগুলোতে বিরাজ করছে চরম নৈরাজ্যকর অবস'া। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রছাত্রী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের ওপর চালাচ্ছে দমন-নিপিড়ন। এ ধরনের পরিসি'তি কিছুতেই চলতে পারে না। তাই সুস'ধারার ছাত্র আন্দোলনকে বেগবান করাসহ ছাত্রদের ন্যায়সংগত সকল অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে সচেতন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাংবাদিক সাগর-রুনী হত্যা : ঝালকাঠিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সূর্যালোক নিউজ : মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনীর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সাংবাদিক সমাজ’। সোমবার সকালে টাউন হলের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ছাত্র-শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক শ্যামল চন্দ্র সরকার, জেলা সাংবাদিক সংস'ার সভাপতি জিয়াউল হাসান পলাশ, প্রবীণ শিক্ষক মোঃ আলী হায়দার তালুকদার, ঝালকাঠি নাগরিক ফোরামের আহ্বায়ক আহমেদ আবু জাফর, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, প্রতীক নাট্য গোষ্ঠীর সহসভাপতি কাজী শফিকুল ইসলাম, লেখক ফোরামের আহ্বায়ক এমএ মুসা ও সদস্যসচিব মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান মনির, জেডিএস এর পরিচালক মোঃ শাহ আলম খলিফা, স্টেপস্ টুয়ার্ডস ডেভলপমেন্ট এর সিনিয়র কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টি নেতা প্রশান্ত দাস হরি, শিশু সংগঠক দুলাল দাস ও বশির উদ্দিন, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, টিআইবির ইয়েস সদস্য দেবযানী বনিক ও শিশু সাংবাদিক অন' বক্তৃতা করেন।
সমাবেশে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। এছাড়া বক্তারা সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
যুগান্তরের যুগপূর্তি : ঝালকাঠিতে কর্মজীবী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

সূর্যালোক নিউজ : সৃজনশীল কর্মকান্ডে উৎসাহ প্রদান ও দেশাত্মবোধ জাগ্রত করতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে কর্মজীবী শিশু ও ছিন্নমূল পরিবারের ছেলেমেয়েদের চিত্রাংকন প্রতিযোগিতা। শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের যুগপূর্তি উপলক্ষে সূর্যালোক ট্রাস্টের সহায়তায় প্রতিযোগিতার আয়োজন করে ‘যুগান্তর স্বজন সমাবেশ’। ‘আমার বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় ৫টি গ্রুপে অর্ধশত প্রতিযোগী অংশ নেয়। বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ও সিনিয়র শিক্ষক আবুল কালাম বক্তৃতা করেন। এছাড়া শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক মোঃ আলী হায়দার তালুকদার, কেএম সবুজ, এসএম রেজাউল করিম ও তরুণ সরকার। এ সময় শিশুকল্যাণ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকরাও উপসি'ত ছিলেন। অনুষ্ঠানে শিশুরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।
সূর্যালোক নিউজ : সৃজনশীল কর্মকান্ডে উৎসাহ প্রদান ও দেশাত্মবোধ জাগ্রত করতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে কর্মজীবী শিশু ও ছিন্নমূল পরিবারের ছেলেমেয়েদের চিত্রাংকন প্রতিযোগিতা। শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের যুগপূর্তি উপলক্ষে সূর্যালোক ট্রাস্টের সহায়তায় প্রতিযোগিতার আয়োজন করে ‘যুগান্তর স্বজন সমাবেশ’। ‘আমার বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় ৫টি গ্রুপে অর্ধশত প্রতিযোগী অংশ নেয়। বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ও সিনিয়র শিক্ষক আবুল কালাম বক্তৃতা করেন। এছাড়া শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক মোঃ আলী হায়দার তালুকদার, কেএম সবুজ, এসএম রেজাউল করিম ও তরুণ সরকার। এ সময় শিশুকল্যাণ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকরাও উপসি'ত ছিলেন। অনুষ্ঠানে শিশুরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।
নলছিটিতে সুগন্ধার আকস্মিক ভাঙন : জনমনে আতঙ্ক
সূর্যালোক নিউজ : ঝালকাঠির নলছিটি শহরের পুরানবাজার এলাকার সিকদারপাড়ায় সুগন্ধা নদীর আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১০টি বসতঘর ও গাছপালাসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। আশপাশের পরিবারগুলো ভয়ে তাদের ঘরবাড়ি ভেঙে সরিয়ে ফেলছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত সুগন্ধা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়ে বহুলোক মানবেতর জীবনযাপন করছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরের জন্য ৫-৬ বার স'ান পরিবর্তন করতেও বাধ্য হয়েছে। এছাড়া শতাধিক বাড়িঘরসহ বহু স'াপনা বর্তমানে ভাঙনের মুখে রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বেশ কিছুদিন ভাঙনের গতি কম থাকলেও সোমবার বিকালে তা মারাত্মক রূপ নেয় এবং অল্প সময়ের মধ্যে বিরাট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। নলছিটি পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস'লে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের সান-্বনা দেয়াসহ আর্থিক সহায়তা প্রদান করেন। কয়েকজন পৌর কাউন্সিলর এ সময় তার সঙ্গে ছিলেন। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুগন্ধার ভাঙন থেকে নলছিটি শহর রক্ষার জন্য তিন কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে এর প্রথম ফেইজের ব্লক তৈরির কাজ চলছে। কিছু দিনের মধ্যেই তা নদীতে ফেলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে

ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান
ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান
সূর্যালোক নিউজ : গণমানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়া।
‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক সঙ্গীত, গণসঙ্গীত ও লোকসঙ্গীত পরিবেশন করেন। শিশু শিল্পীরা পরিবেশন করে দেশাত্মবোধক নৃত্য। এছাড়া সনাক পরিচালিত ‘ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ’ মঞ্চস' করে ‘মুক্তি চাই’ নামক সমাজ সচেতনতামূলক নাটক। নাটকটির নির্দেশনায় ছিলেন- মোঃ তৌফিকুল ইসলাম।
শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের ও শ্রেণী-পেশার বিপুল সংখ্যক দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ঝালকাঠিতে কর্মশালা

ঝালকাঠিতে ‘মিডিয়া এন্ড হিউম্যান রাইটস’ শীর্ষক কর্মশালা
ঝালকাঠিতে ‘মিডিয়া এন্ড হিউম্যান রাইটস’ শীর্ষক কর্মশালা
সূর্যালোক নিউজ : ঝালকাঠি সার্কিট হাউসে বুধবার ‘মিডিয়া এন্ড হিউম্যান রাইটস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘রিলিফ ইন্টারন্যাশনাল’ এর ‘ট্রান্সপারেন্সি ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মু. আবদুর রশিদ, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু ও জেলা সাংবাদিক সংস'ার সভাপতি জিয়াউল হাসান পলাশ বিশেষ অতিথি ছিলেন। রিলিফ ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম অফিসার মাসুদ আল মামুন ও জোবায়দুর রহমান শোয়েব বক্তৃতা করেন। জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। কর্মশালায় মানবাধিকার ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনার পর অংশগ্রহণকারীরা গণমাধ্যমের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করেন।
VORTI JUDDHO

MOHILA PARISHAD
ঝালকাঠিতে মহিলা পরিষদের নিজস্ব ভবন উদ্বোধন
সূর্যালোক নিউজ : নারী আন্দোলনকে বেগবান করার লক্ষে ঝালকাঠিতে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার কার্যক্রম নিজস্ব ভবনে শুরু হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ২৪ ডিসেম্বর বিকালে ভবনের ফলক উন্মোচন করাসহ এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। কালেকটরেট ভবনের কাছে সরকারি জমিতে বেসরকারি অর্থে ভবনটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী সাহানা আলম। পুলিশ সুপার মোঃ মজিদ আলী, টিআইবির সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক মোবারক হোসেন মল্লিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার, চেম্বারের সাবেক সভাপতি মাহবুব হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদিকা জেসমিন বানু বন্যা, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন ও রাজাপুর উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মাহমুদা খানম ও নারী সংগঠক কামরুন্নেসা আজাদ রুবিসহ রাজনৈতিক ও সামজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
সমাবেশে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নসহ নারী অধিকার প্রতিষ্ঠায় মহিলা পরিষদের সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হবার জন্য সচেতন সকল মহলের প্রতি আহ্বান জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।








