Surjalok News

Header
collapse
Home / বিনোদন / পহেলা বৈশাখে আসছে বাপ্পা-বিন্তি’র ‘কোথায় যেন’

পহেলা বৈশাখে আসছে বাপ্পা-বিন্তি’র ‘কোথায় যেন’

2026-04-09  Surjalok Desk  846 views
6b4ee22c-f989-4702-8c6b-b7c3b8e6bf40.jpeg

ঢাকা, ১৪ এপ্রিল — বাংলা নববর্ষের আবহে ভালোবাসার এক নতুন সুর নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও শিল্পী বিন্তি। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পাচ্ছে তাদের নতুন গান ও মিউজিক ভিডিও ‘কোথায় যেন’, যা আবেগ, স্মৃতি আর শহুরে অনুভূতির মিশেলে এক অনন্য উপহার হতে যাচ্ছে।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। কথায় রয়েছে কবিত্বময় স্পর্শ—যার রচয়িতা শাহান কবন্ধ। গিটার ও রিদমে বাপ্পা মজুমদার, বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী, আর পুরো কাজটি হয়েছে বি এমজ ওয়ার্কস্টেশন স্টুডিওতে।

43551d7c-1670-4ba1-92cc-449c5f98cdad.jpeg

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাজ ইসলাম। প্রযোজনায় রয়েছে হোয়াইট ক্লাউড পিকচার্স। পুরান ঢাকার ঐতিহ্যবাহী অলিগলি, পুরোনো স্থাপনা আর নস্টালজিক আবহে ভিডিওটির দৃশ্যায়ন গানটির আবেগকে আরও গভীর করেছে। এতে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান।

‘কোথায় যেন’ মূলত ভালোবাসা, অনুভূতি এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত। বৈশাখের নতুন সূচনার সঙ্গে হৃদয়ের নরম আবেগগুলোকে নতুনভাবে ছুঁয়ে যাওয়ার প্রত্যাশা নির্মাতাদের। উৎসবের আনন্দঘন সময়ে গানটি শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেবে বলেই বিশ্বাস তাদের।

cde44780-dd03-4db5-9430-03c82b29710d.jpeg

আগামী ১২ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে শিল্পী বিন্তি'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন বছরের শুরুতেই এই গানটি হতে পারে ভালোবাসার এক মধুর সংগীত-উপহার।


Share: