Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / ৫৫ বছরের ইতিহাসে জিয়ার মতো সু শাসক বাংলাদেশে আসেনি : ফরহাদ আজাদ

৫৫ বছরের ইতিহাসে জিয়ার মতো সু শাসক বাংলাদেশে আসেনি : ফরহাদ আজাদ

2026-01-08  Surjalok Desk  213 views
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
 
৫৫ বছরের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সু শাসক বাংলাদেশে আসেনি বলে মন্তব্য করেছেন পঞ্চগড় দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 
 
বুধবার (৭ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী দল বোদা পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দলমতের উর্ধ্বে উঠে দেশের আপামর জনসাধারণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিগনিত হয়েছিলেন। খালেদা জিয়া বাংলাদেশে অনুষ্ঠিত কোন নির্বাচনে কখনো পরাজিত হননি। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন হবেনা মর্মে খালেদা জিয়া নারীদের এইচএসসি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ তৈরি করে দেশের উন্নয়নে কাজে লাগিয়েছিলেন। খালেদা জিয়া বিশ্বাস করতেন নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।এইরকম একজন মহীয়সী নারীর মৃত্যুতে বাংলাদেশের অপুরনীয় ক্ষতি হয়েছে।
 
তিনি আরও বলেন, একিই ভাবে বেগম খালেদা জিয়ার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার সরকার দ্বারা নির্যাতনের স্বীকার হয়ে দেশের বাইরে থেকে গত ১৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমেই মাটি ছুয়ে প্রমাণ করেছেন তিনি এই মাটির সন্তান। জনাব তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরে নেতাকর্মীদের তার প্রতি হওয়া নির্যাতনের বিষোদগার না করে বলেছেন 'আই হ্যাভ এ প্লান'। এবং বিএনপি নেতাকর্মীদের  নারীদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা সহ অর্থনৈতিক স্বনির্ভরতার কর্মপরিকল্পনা ৩১ দফা বাস্তবায়ন করে সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। 
আজাদ এসময় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নৈতিক আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বট বাহিনীর অপপ্রচার রুখে দিয়ে দেশ গড়ার কাজে অংশ গ্রহণের জোর আহবান জানান। 
 
বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা'র সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, আব্দুল্লাহ অনু প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,মহিলাদল,কৃষকদলের নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক বিএনপির কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। 

Share: