
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি:
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আতাইকুলা থানা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ মার্চ বিকাল ৫ ঘটিকায় পাবনার আতাইকুলা সেভেন বার রেষ্টুরেন্ট এন্ড ক্যাফে পার্টি সেন্টারে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আতাইকুলা থানা কমিটির উদ্যোগে আতাইকুলা থানা শাখার সভাপতি মোঃ মুরাদ হোসেন খান এর সভাপতিত্বে ও সম্পাদক লোকমান হোসেন এর সঞ্চালনায় এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড: মির্জা আজিজুর রহমান ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মাঝে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম, মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, আতাইকুলা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক ডাঃ মোঃ আব্দুস সালাম, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন বিশ্বাস, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মোল্লা, আতাইকুলা প্রেসক্লাবের সদস্য ও বিটিভির পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন ও মোহনা টিভির পাবনা পুর্ব প্রতিনিধি ইকবাল হোসেন সহ হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।