Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / নীলফামারীতে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করায় জরিমানা আদায়

নীলফামারীতে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করায় জরিমানা আদায়

2026-02-22  Surjalok Desk  134 views
4d1df711-94f0-4380-962e-a638112f8fec.jpeg


নুর আলম, নীলফামারী জেলা প্রতিনিধি:

নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় তিনটি যানবাহনের কাছ থেকে চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 
রবিবার দুপুরে(২২ ফেব্রুয়ারী) জেলা সদরের টুপামারী ইউনিয়নের বাইপাস সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ও শেখ ইমাম মোশাররফ। 
‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মুলক প্রকল্প’র আওতায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। 
অভিযানে তিনটি যানবাহন থেকে ছয়টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ এবং চার হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করা হয়।


Share: