Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩

2026-01-09  Surjalok Desk  226 views

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও দুই পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বারইয়ারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুমঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।

তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি কাঠের ট্রাককে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের ডাবলডেকার একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বাস যাত্রী মারা যান।


Share: