Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

2026-02-06  Surjalok Desk  186 views
img-1948.jpeg

জামালপুর জেলা প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা শহরের জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। জানা গেছে, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
 

এ সময় আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিনসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

বক্তারা বলেন, আদর্শিক রাজনীতির প্রতি আস্থা রেখেই নতুন কর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের সক্রিয় অংশগ্রহণে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।


Share: