Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / পঞ্চগড়ে গণভোট সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে গণভোট সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত

2026-01-10  Surjalok Desk  231 views
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
 
আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে । গণভোট কি এবং কেন এই বিষয়টি ব্যাপক মানুষকে অবহিত করতে আজ শনিবার পঞ্চগড়ের বোদা সরকারি অডিটোরিয়ামে উপজেলার গ্রাম পুলিশদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।।
গ্রামের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত গ্রাম পুলিশেরা  যাতে মানুষের মাঝে  এই বার্তা পৌঁছে দেওয়া সহ গরম ভোটের প্রয়োজনীয়তা ও এর সুফল কুফল জানাতে পারে এজন্য উপজেলা প্রশাসন এই অবহিত করণ সভার আয়োজন করে।। 
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম গণভোটের উদ্দেশ্য,  তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রই কাজ করা। সরকারি দল ইচ্ছে মত সংবিধান পরিবর্তন করতে না পারা।  সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হওয়া।  বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার এবং কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা। সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হওয়া। সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো । ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা । দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করা। মৌলিক অধিকারের ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করা।  দণ্ডপ্রাপ্ত অপরাধী কে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে না পারা । রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সহ হ্যাঁ জয়যুক্ত হলে পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।। 
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা আল্লাহ হোসেন ও বোদা থানার পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।। 

Share: