পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় ২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলা সকল পুজামন্ডপের পুরোহিতবৃন্দ এবং সভাপতি ও সম্পাদকবৃন্দের যৌথ উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীরে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাক্তার দিজেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রেমাশিষ রায় প্রধান এবং সদস্য সচিব অন্ন প্রসাদ রায়। আরো বক্তব্য রাখেন বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সীসা, দেবীডুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , পরেশ চন্দ্র রায়,পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায়, পামুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিভূষন রায়, চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায় এবং পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক সহ পুরোহিতগণ বক্তব্য রাখেন।।
এ সময় উপস্থিত ছিলেন বোদা এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বগীয় বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী।। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন স্মরনে রাখবে। তার তিনবারের শাসন আমলে দেশে বৈষম্যহীন শাসন ব্যাবস্থায় প্রতিটি নাগরিক সমঅধিকার নিয়ে সম্পীতির বন্ধনে আবদ্ধ ছিল।। দেশ শান্তি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছিল।।বিগত সরকারের সময় নানা বঞ্চনা ও কষ্টের মধ্যেও দেশে থেকে দল ও দেশের মানুষের মনে শক্তি জুগিয়েছেন।। তিনি দেশ, মাটি ও মানুষকে ভলোবেসে গিয়েছেন। তিনি খাঁটি দেশপ্রেমিক রাষ্টনায়ক, ও নেত্রী ছিলেন।। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার শান্তি কামনা করি।।
অনুষ্ঠানে দুইটি উপজেলার ২০ টি ইউনিয়ন ও দুইটি পোরসভার পুজামন্ডপের পুরোহিত, সভাপতি ও সম্পাদক, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, পুজারী নেতৃবৃন্দ সহ প্রায় দুই হাজার সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।।
অনুষ্ঠানে ফরহাদ হোসেন আজাদ বলেন, ৫ আগস্টে কিছু সনাতন ধর্মাবলম্বীর উপর আঘাত এসেছে। সনাতন ধর্মের মানুষ সেই সময় আতঙ্কে ছিল। আমি কোন এমপি নই, মন্ত্রী নই, সেই দুঃসময়ে আমি আমার দলের নেতাকর্মীদের নিয়ে পাশে থেকে শক্তি যুগিয়েছি। তিনি বলেন, একটি ধর্মান্ধ দল সেদিন সনাতন সহ অন্যান্য দলের উপর হামলা চালিয়েছিল। সেদিন আর কোন দলের নেতাকর্মী সাহস পায় নাই। আমি সনাতন সহ অন্য দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা ঠেকানোর জন্য প্রতিরোধ গড়ে তুলেছি। এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমি আমার সামর্থ্য দিয়ে আপনাদের পাশে থাকবো।।