Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / পঞ্চগড়ের বোদায় জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ২ জন গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ২ জন গ্রেফতার

2026-01-08  Surjalok Desk  239 views
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
 
পঞ্চগড়ের বোদায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরির মালামাল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। 
 
জানা যায়, আসন্ন ২০২৬ সালের ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বোদা উপজেলার কাজলদীঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ২৮ নং বাঘডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৩টি সিসি ক্যামেরা চুরির অভিযোগে বোদা থানায় ৫ই জানুয়ারি একটি মামলা দায়ের করা হয়, যাহার নং জিআর-২/২৬। যার প্রেক্ষিতে গতকাল বুধবার (৭ জানুয়ারি) বোদা থানা পুলিশ ও পঞ্চগড় সদর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ৩ টি সিসি ক্যামেরা উদ্ধার সহ ২ জন কে গ্রেফতার দেখানো হয়েছে। 
img-8689.jpeg
বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, কয়েকদিন আগে চুরি যাওয়া ভোটকেন্দ্রের মালামাল উদ্ধার সহ ২জন কে গ্রেফতার করে আইনানুগ ভাবে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বোদা থানা পুলিশ প্রস্তুত রয়েছে।
 
এ বিষয়ে আসন্ন নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা বদ্ধপরিকর। একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি যাওয়ার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালিত করে মালামাল সহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।

Share: