Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় কলেজছাত্রী নি'হ'ত

রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় কলেজছাত্রী নি'হ'ত

2026-01-07  Surjalok Desk  234 views

চাঁদপুর সদর উপজেলায় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।


রাহেলা আক্তার শান্তা উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী।


স্থানীয়রা জানান, রাহেলা আক্তার শান্তা ওই রাস্তা পারাপারের সময় আইদি বাসের চাপায় নিহত হয়।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Share: