Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / খুলনা মেট্রোপলিটন রোটারী ক্লাবের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খুলনা মেট্রোপলিটন রোটারী ক্লাবের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

2026-01-04  Surjalok Desk  524 views

খুলনা মেট্রোপলিটন রোটারী ক্লাবের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ৩ জানুয়ারি খুলনার দিঘলিয়ার সেনহাটী সরিষাপাড়ায় নাজমুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রায় শতাধিক এতিম ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

রোটারিয়ান ওয়ারিদুল হক প্রিন্স এর সভাপতিত্ব এ আয়োজন বক্তব্য রাখেন রোটাঃ পিপি সৈয়দ আবু সঈদ চন্দন, দৈনিক জন্মভুমি’র নির্বাহী সম্পাদক রোটাঃ পিপি  সরদার আবু তাহের, নাজমুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ ইন্জিঃ নাজমুল হুদা, মুহতামিম    মুফতি আব্দুল মান্নান উসমানী ,রোটা আই পিপি রোটাঃ শফিকুর রহমান তুহিন, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ চিশতী মাহমুদ হাসান, রোটাঃ সালাউদ্দিন বাবু, মাদ্রাসার  পরিচালক ক্বারী হেলাল উদ্দিন, বাংলা শিক্ষক সেহেল রানা।

এসময় বক্তারা বলেন, রোটারী ক্লাব সর্বদা মানবিক কর্মকান্ড ও মানব সেবা মুলক কাজে নিজেদের নিয়োজিত রাখেন। রোটারিয়ানরা সমাজে সকল সেবা দানে প্রস্তুত।


Share: