Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / সীমান্তের তিন শতাধিক  অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সীমান্তের তিন শতাধিক  অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

2026-01-08  Surjalok Desk  218 views
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
 
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।
 
এসময় ১৮ বিজিবির উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ বিজিবির বিভিন্ন পদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
এসময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি আর্ত মানবতার সেবায় কাজ করছে। এই বাহিনীর ২৩০ বছর ইতিহাস ঐতিহ্য রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্ব পালন, জনকল্যাণমুলক কার্যক্রম, বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Share: