Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

2026-01-03  Surjalok Desk  267 views

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

 

পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, দুজন ভোটারের তথ্যের কারণে এমনটি করা হয়েছে। কারণ তারা জানতেন না যে তারা ঢাকা-৯ আসনের ভোটার নয় এবং ইসি তথ্য জানার কোনো উপায় রাখেনি। তবে তিনি আপিল করবেন।
 

হলফনামার তথ্য অনুসারে, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
 

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন করলে দল থেকে পদত্যাগ করেন তিনি।

 

ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য নির্বাচন কমিশনের (ইসি) শর্ত অনুযায়ী, তিনি পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন
সোমবার (২৯ ডিসেম্বর)।

 

এনসিপির সদ্য পদত্যাগী এ নেত্রীর জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা তিনি।


Share: