
২৬ ফেব্রুয়ারি দেশের কৃতি ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই দিন সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের এ রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মাননা জানানো হবে।
একুশে পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন। তিনি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।