
ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ ১০ জন নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এ যোগদান করেছেন।
সোমবার রাতে ঝালকাঠি শহরের সাধনার মোড় এলাকায় ঝালকাঠি-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। ধানের শীষের প্রার্থী ঈশ্বর সুলতানা দিলেন ভুট্টো তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রায়হান বিন কামাল এবং যুগ্ন-অবায়ক মোঃ মিরাজ আহামেদ রনি বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা জোরদার করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা ছাত্রদলে যোগ দিয়েছি । ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবো বলে উল্লেখ করেন এই দুই নেতা।