Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠিতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

ঝালকাঠিতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

2026-01-31  Surjalok Desk  234 views
photo-output-11.jpeg

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির প্রার্থীরা। শুক্রবার রাতে উঠান বৈঠক করে ভোট চেয়েছেন ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে এ উঠান বৈঠক করেন। এসময় তিনি বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৭ বছর পরে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এ গণতন্ত্র ভোটাধিকারের গণতন্ত্র। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।


এদিকে শুক্রবার দিনভর ঝালকাঠি পৌরসভার বড় বাজার, কালিবাড়ি রোড, কুমারপট্টি, কাঠপট্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী এস এম নেয়ামুল করিম। তিনি এদিন দুপুরে নেছারাবাদ মাওলানা মুহম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুরের এর মাদ্রাসা সংলগ্ন মসজিদে নামাজ আদায় করেন। পরে সেখানে উপস্থিত জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)’র প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। স্বার্ধীনতা পরবর্তি বাংলাদেশে এবাই প্রথম এই দল থেকে কোন প্রার্থী সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

এসময় এস এম নেয়ামুল করিম সকলকে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়ে জুলাই সনদের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবি করেন। এছাড়া তিনি বলেন, সত্য এবং ন্যায়ের পক্ষে এগিয়ে যাওয়ায় দাড়ি পাল্লা প্রতিকে ব্যাপক সাড়া রয়েছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারিতে জয়ের ব্যাপারে আশাবাদি বলেও দাবি করেন তিনি।

 

এদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনিত তারা প্রতিকের প্রার্থী মাসুদ পারভেজ শুক্রবার দুপুরে মাওলানা মুহম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপরে তিনি শহরের কলেজ মোড়, গণপূর্ত ভবন এলাকা, পূর্বচাঁদকাঠিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন। বুকে জড়িয়ে ধরেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে।


Share: