Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী উম্মে রুম্মান লিনতা

কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী উম্মে রুম্মান লিনতা

2026-01-21  Surjalok Desk  227 views
photo-output-9.jpeg

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কাঠালিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উম্মে রুম্মান লিনতা। জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির সভাপতি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মকবুল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মু. আনোয়ার আজীমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যাচাই-বাছাই করে তাকে মাদ্রাসা পর্শ্রেযায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করেছেন।

লিনত উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ক্লাসে তার রোল ০১। তার পিতা মোঃ জাকির হোসেন দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।


Share: