
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে উপজেলা পরিষদের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম,পুরহিত, সাংবাদিকদের গণভোট সম্পর্কে প্রচারনায় অংশ গ্রহনের জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোলাইমান হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, নির্বাহী সদস্য মোঃ মহসিন খান, প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম মুন্সি প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা কো-অডিনেটর এস এম ওমর ফারুক।