Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক মোছাদ্দেক

কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক মোছাদ্দেক

2026-02-22  Surjalok Desk  282 views
photo-output-23.jpeg

এইচ এম নাসির উদ্দিন :

আসন্ন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তরুণ ও শিক্ষিত সমাজসেবক হিসেবে আলোচনায় এসেছেন সাংবাদিক ও কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোছাদ্দেক হাওলাদার।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থেকে কাঠালিয়া উপজেলার গণমানুষের অধিকার, অভাব-অভিযোগ ও উন্নয়নের চিত্র সাহসিকতার সাথে তুলে ধরেছেন তিনি। এবার সরাসরি জনসেবা করার লক্ষ্যে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।

নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, মোছাদ্দেক হাওলাদার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগুলোতে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং পথসভাগুলোর মাধ্যমে তিনি আধুনিক ও বৈষম্যহীন এক কাঠালিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। সংবাদকর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

স্থানীয় ভোটারদের মতে, সাংবাদিক মোছাদ্দেক হাওলাদার এলাকার শিক্ষিত ও সচেতন যুবসমাজের প্রতিনিধি। তিনি নির্বাচিত হলে উপজেলার দুর্নীতি প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে বলে তারা আশা করছেন।


Share: