
শহিদ দিবসে নলছিটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রা, মিলাদ ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্রজনতা। কর্মসূচিতে অংশ নেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।
২১ ফেব্রুয়ারি সকালে নলছিটির প্রধান সড়কগুলোতে পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। একই সঙ্গে হাদি হত্যার বিচার দাবি ও বাংলা ভাষা-সংস্কৃতির বিকৃতি বন্ধের আহ্বান জানানো হয়।

পদযাত্রা শেষে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমরান খান, সাথী আক্তার, সিরাজুল ইসলামসহ স্থানীয় ছাত্রসমাজের নেতৃবৃন্দ।